চলে গেলেন ফরহাঙ্গে জাদীদের মুসান্নিফ

মাওলানা আবূ সুফয়ান যাকী র.। তিনি আজ ভোরে আওলাদ হোসেন মার্কেট মাদরাসায় নিজের কর্মস্থলে রফীকে আলার সান্নিধ্যে চলে  গেছেন। আল্লাহ পাক তাঁকে গারীকে রহমত দান করুন।

তিনি ছিলেন, কওমী মাদরাসা ছাত্রদের বাংলাসাহিত্যের প্রতি উৎসাহিত করার  এক দিকপাল। গুমনাম এক ব্যক্তি। নিজেকে লুকিয়ে রাখাই যার ব্রতি ছিল। 

আমি কাছ থেকে তাঁকে দেখার, খেদমত করার তাওফীক হয়েছে। তিনি ছিলেন, আল্লামা  ইসহাক ফরীদী র., মাওলানা আবুল ফাতাহ র. ও মাওলানা ড. মুশতাক আহমদ দা.বা. এর বন্ধু। এদেরকে বলা হয় বাংলা সাহিত্যের  আইম্মায়ে আরবায়া।

মাওলানা আবূ সুফয়ান যাকী র.  তিন ষাটের দশকে কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানায় জন্ম গ্রহণ করেন।

আল্লামা ইসহাক ফরীদী রহ বলতেন, অত্যন্ত মেধার কারণে নাকি তাঁকে ”যাকী” বলা হতো। এক সময়ে তিনি চৌধুরী পাড়া মাদরাসায় শিক্ষকতা করেছেন। পরবর্তী
তে সেখানে থেকে চলে যান এবং ব্যবসায় জড়িয়ে পড়েন। তিনি বর্তমানে আওলাদ হোসেন মার্কেট মাদরাসায় কর্মরত ছিলেন। এবং তিনি সাভারের জামসিং এলাকায় জায়গা কিনে স্থায়ীভাবে সেখানেই বসবাস করতেন।

আজ ৩০ রমযান তিনি আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যান। আল্লাহ পাক তাঁকে জান্নাতের উঁচু মাকাদমদান করুন। তাঁর শোক সন্তোপ্ত পরিবারকে সবরে জামীল ইখতিয়ার করার তাওফীক দান  করুন। এবং নেমাল বদল দান করুন। আমীন।

মন্তব্যসমূহ

  1. হুজুরের গ্রামের বাড়ি বরুড়ার মইশাইর গ্রামে। অত্যন্ত বিনয়ী ও প্রচার বিমূখ একজন মানুষ। তাঁর সাথে কথা না বললে বুঝাই যেতো না তিনি কতোটা গভীর পাণ্ডিত্বের অধিকারী ছিলেন। আল্লাহ হুজুরকে জান্নাতে উঁচা মাকাম নসীব করুন। আমীন।

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মাত্র ৪০ টাকায় ১ বেলা খাবার

কওমী মাদ্রাসা কি ও কেন?

জামিয়ার বার্ষিক পরীক্ষা আগামী ২৫ মার্চ ২০২১ থেকে